ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের সব থানা ও ট্রাফিকের দায়িত্ব পেল আনসার

ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ব্যাটেলিয়ানকে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে আনসার সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

 

ads
ads
ads

Our Facebook Page

↑